Delivery Terms & Condition
অগ্রিম প্রদান সংক্রান্ত নীতিমালা:
- অগ্রিম পরিমাণ:
- পণ্যের ধরন অনুযায়ী, প্রি -অর্ডারের ক্ষেত্রে পণ্যের মূল্যের সর্বোচ্চ ২০% পর্যন্ত অগ্রিম প্রদান করতে হবে।
- অনলাইন অর্ডার এর ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ অগ্রিম প্রদান বাধ্যতামূলক।
- অর্ডার বাতিল:
- অগ্রিম পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়, তবে এটি অন্যান্য পণ্যের মূল্যের সঙ্গে সমন্বয় করা যেতে পারে
ডেলিভারি ও রিটার্ন নীতিমালা:
- দোকান থেকে ক্রয়:
- গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে পণ্যটি বিক্রেতার উপস্থিতিতে পরীক্ষা করে নিতে, কারণ পরবর্তীতে বাহ্যিক ত্রুটির জন্য পণ্য পরিবর্তন করা সম্ভব হবে না । পণ্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যানুফ্যাকচার ত্রুটির জন্য প্রতিস্থাপন বা মেরামতযোগ্য, তবে বাহ্যিক ক্ষতির জন্য দায়ী নয়
- পণ্য ওয়ারেন্টির আওতায় থাকলে সংশ্লিষ্ট পরিষেবা পাওয়া যাবে।
- ডেলিভারির পর করনীয় :
- গুণগত সমস্যার ক্ষেত্রে পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে
- প্রি-অর্ডার প্রসেসিং:
- সরবরাহে সাধারণত ১০-১৫ কর্মদিবস সময় লাগে, বিশেষ ক্ষেত্রে ২০-২৫ কর্মদিবস লাগতে পারে।
- প্রি-অর্ডার এর ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার উঠা-নামার কারণে প্রোডাক্টের প্রাইস কমবেশি হতে পারে সেক্ষেত্রে আপনাকে আগেই অবগত করা হবে, প্রোডাক্ট প্রাইসিং পরিবর্তনের কারণে আপনি যদি প্রোডাক্ট নিতে অনিচ্ছুক থাকেন সেক্ষেত্রে বুকিং অ্যামাউন্ট রিফান্ড করা হবে।
- আন্তর্জাতিক বাজারে কোন কারণে প্রোডাক্টে না পাওয়া গেলে পুরো অগ্রিম পেমেন্ট রিফান্ড করে দেওয়া হবে।
- ডেলিভারি চার্জ এবং ডেলিভারি সময়সীমা:
- ঢাকা সিটির মধ্যে : ডেলিভারি চার্জ ৩০০-৫০০/- টাকা (৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি)।
- ঢাকা সিটির মধ্যে : এক্সপ্রেস ডেলিভারি ১০০০/ টাকা ( একই দিনে ডেলিভারি )।
- ঢাকার বাইরে (পার্শিয়াল পেমেন্ট): চার্জ ৪০০/- টাকা (কন্ডিশন চার্জ প্রযোজ্য ) ।
- রিটার্ন ও রিফান্ড:
- বৈধ কারণ থাকলে পণ্য ফেরত দিয়ে ৩-১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাওয়া যাবে।
- অনলাইন পেমেন্ট (বিকাশ, POS, EMI) রিফান্ডের ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রযোজ্য।
বি.দ্র.: ঢাকার বাইরের অর্ডার প্লেসের সময়: প্রতিদিন বিকাল ৫:০০টার মধ্যে অর্ডার করতে হবে। এর পরের অর্ডার পরবর্তী দিনের জন্য গণ্য হবে।